বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে অবহিতকরণ উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৬-০৫-২০২২ ইং
মুজিবনগরে অবহিতকরণ উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত
প্রতিবেদক, মুজিবনগর: সলোমন, চার্চ অব বাংলাদেশের আয়াজনে ও ফ্রি প্রকল্প দি লেপ্রসি মিশন ইন্টারন্যানাল বাংলাদেশের সহযোগিতায় সরকারি সেবাবিষয়ক অবহিতকরণ এবং সম্পর্ক উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় মুজিবনগরের বাগোয়ান ইউনিয়ন পরিষদের সম্মেলনকক্ষ ওই অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা ‘সলোমন’-এর এইপি কো-অর্ডিনেটর মিসেস সন্ধ্যা মণ্ডলের সভাপতিত্বে সরকারি সেবাবিষয়ক অবহিতকরণ এবং সম্পর্ক উন্নয়ন কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন। কর্মশালায় অতিথি হিসেবে বক্তব্য দেন দি লেপ্রসি মিশন ইন্টারন্যানাল বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা সুজিত মৌলিক ও গবেষণা কর্মকর্তা মুশফিক রহমান। কর্মশালা অনুষ্ঠানে ইউপি সদস্য, সাংবাদিক, স্বাস্থ্যকর্মী, ভূমি অফিসের প্রতিনিধি, বাগোয়ান আদর্শ কুষ্ট ও প্রতিবন্ধী উন্নয়ন ফেডারেশনের সদস্যসহ ৩০ জন অংশগ্রহণ করেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী