রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এমপি ছেলুন মহোদয়ের শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে

  • আপলোড তারিখঃ ২৬-০৫-২০২২ ইং
এমপি ছেলুন মহোদয়ের শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে
চুয়াডাঙ্গা জেলাবাসী অবগত আছেন যে, গত ২৪ শে মে ২০২২ মঙ্গলবার সন্ধ্যা ৭টার সময় উচ্চ রক্তচাপ হওয়ায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সংগ্রামী ও বিপ্লবী সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন মহোদয়ের নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। এমতাবস্থায় তাকে দ্রুত ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং ডা. মির ফয়াজ হুসাইন শুভর সুচিকিৎসায় রাত ১:৩০ মিনিটে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর রক্তক্ষরণ বন্ধ করতে সক্ষম হন। এ পর্যন্ত তার শরীরে দুই ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। গতকাল বুধবার (২৫ মে) দুপুর ০১টার দিকে ডা. মির ফয়াজ হুসাইন শুভর নের্তৃত্বে স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ ৯ সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা রিপোর্ট ও ব্যবস্থাপত্র দেখে এমপি ছেলুন মহোদয়ের শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে ব্যক্ত করেছে মেডিকেল বোর্ড। আপনারা সবাই দোয়া করবেন তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করে পূর্বের ন্যায় দলীয় কার্যক্রম পরিচালনা ও আপনাদের সেবায় নিয়োজিত হতে পারেন। রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন যুগ্ম-সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক