রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় ইফার উদ্যোগে শিক্ষকদের সাব ক্লাস্টার প্রশিক্ষণ

  • আপলোড তারিখঃ ২৬-০৫-২০২২ ইং
আন্দুলবাড়ীয়ায় ইফার উদ্যোগে শিক্ষকদের সাব ক্লাস্টার প্রশিক্ষণ
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উদ্যোগে শিক্ষক ও ইমামের সাথে এক দিনের মাসিক সাব ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন ইফার জেলা মাস্টার ট্রেইনার হযরত মাওলানা আমির হোসেন। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ কেয়ারটেকার ইনামুল হক। এসময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন শাখার প্রতিনিধি মামুন-অর-রশিদ, কামাল হোসেন তরফদার, সাবেক প্রতিনিধি হাফেজ আব্দুস সামাদ, হযরত মাওলানা জালাল উদ্দীন, হাসানুজ্জামান, খোরশেদ আলমসহ আন্দুলবাড়ীয়া, কেডিকে ও উথলী ইউনিয়নের প্রতিটি কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক