আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জাকের পার্টির সভাপতি সাধুর ইন্তেকাল
- আপলোড তারিখঃ
২৫-০৫-২০২২
ইং
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জাকের পার্টির সভাপতি ও আন্দুলবাড়ীয়া বাজারের বিশিষ্ট রাইচ মিল ব্যবসায়ী শাহাদাৎ হোসেন সাধু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ডায়াবেটিস, হৃদরোগ, জ্বরসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত শনিবার সকালে শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁর পরিবারের সদস্যরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন রাখেন। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় তিনি পুনরায় মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লে তাঁকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ঝিনাইদহ ডায়াবেটিস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট রেফার্ড করেন। দ্বিতীয়বার তাঁকে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলে পথের মধ্যে দর্শনা লোকনাথপুর নামক স্থানে এসে পৌঁছালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল মঙ্গলবার রাত ১০টায় আন্দুলবাড়ীয়ার পীরে কামেল হযরত খাজা পারেশ সাহেবের রওজা, কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁর লাশের দাফনকার্য সম্পন্ন করা হয়। মরহুমের জানাযায় অংশগ্রহণ করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মীর মকলেচুর রহমান টজো, শেখ মইদুল ইসলাম, হাজী আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম আশরাফুজ্জামান টিপু, শেখ আতিয়ার রহমান, আইনবিষয়ক সম্পাদক খান তারিক মাহমুদ, আন্দুলবাড়ীয়া ইউপি মেম্বার নূর ইসলাম খোকা, শেখ হাফিজুর রহমান হাফিজ, আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সভাপতি মুন্সী আমিনুল বাশার কবু, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জাকের পার্টির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ বিশ্বাস, জাকের পার্টি ইউনয়ন কর্মী গ্রুপের সভাপতি মুনতাজ আলী, শফিকুর রহমান হাবু, জীবননগর উপজেলা জাকের পার্টির সাবেক সভাপতি ওবাইদুল হক ফিণ্টু, সাধারণ সম্পাদক আক্কাস আলী সুজন প্রমুখ। তাঁর জানায়ায় ইমামতি করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রয়াতের ভগ্নিপতি শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী।
কমেন্ট বক্স