বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় কমিউনিটি লাইব্রেরি স্থাপনে কিশোর-কিশোরীদের ভূমিকাবিষয়ক মতবিনিময় সভা

  • আপলোড তারিখঃ ২৫-০৫-২০২২ ইং
চুয়াডাঙ্গায় কমিউনিটি লাইব্রেরি স্থাপনে কিশোর-কিশোরীদের ভূমিকাবিষয়ক মতবিনিময় সভা
দর্শনা অফিস: কমিউনিটি লাইব্রেরি স্থাপনে কিশোর-কিশোরীদের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভা এবং বুকসেলফ্ ও বই বিতরণ করা হয়েছে। ‘বই পড়লে বাড়বে জ্ঞান, বাড়বে নাম, বাড়বে সম্মান’ শীর্ষক অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলার ১৩টি কিশোর-কিশোরী ক্লাবে কৈশোর কর্মসূচি আওতায় বুকসেলফ্ ও বই বিতরণ অনুষ্ঠান গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা ওয়েভ ফাউন্ডেশনের ট্রেনিং সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার সভাপতি ও জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটার মো. বেলাল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহজাদী মিলি, সদর হাসপাতালের আরএমও ডা. এস এম ফাতেহ আকরাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, মহিলাবিষয়ক কর্মকর্তা নাছিমা খাতুন, চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক শাহ আলম সনি ও সাংবাদিক অ্যাডভোকেট মানিক আকবার। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ইসমাইল খান টিটু, কানিজ সুলতানা ও লোকমোর্চার সদস্য শেখ লিটন। মতবিনিময় সভার আগে সকাল ১০টা থেকে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে আলমডাঙ্গা উপজেলার ১৩টি কিশোর-কিশোরী ক্লাবের ৭৫ জন কিশোর-কিশোরীকে ওরিয়েন্টেশন প্রদান করা হয়। বাল্যবিবাহ বন্ধে নারী নির্যাতন প্রতিরোধ, প্রজনন স্বাস্থ্য উন্নয়নে কিশোরীদের করণীয়, ইভটিজিং বন্ধে করণীয়, নারীর ক্ষমতায়ন ও সমতা সম্পর্কে এবং সামাজিক ব্যধি দূরীকরণে করণীয় সম্পর্কে ওরিয়েন্টেশন প্রদান করা হয়। প্রশিক্ষক হিসেবে ওরিয়েন্টশন প্রদান করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূঁইয়া, চুয়াডাঙ্গা জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাছিমা খাতুন ও কামরুজ্জামান যুদ্ধ। সার্বিক সহযোগিতায় ছিলেন কানিজ সুলতানা।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী