বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় নানীর বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৫-০৫-২০২২ ইং
আলমডাঙ্গায় নানীর বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক:আলমডাঙ্গায় নানীর বাড়িতে বেড়াতে গিয়ে গোসল করার সময় পুকুরের পানিতে ডুবে আব্দুর রহমান (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের আলিয়াটনগর গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশু আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন। নিহত আ. রহমান আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের স্কুলপাড়ার কৃষক জাকির হোসেনের ছেলে ও চিৎলা প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সমবয়সীদের সঙ্গে বিশ্বাসপাড়ার পুকুরে গোছল করছিল আ. রহমান। গোসল করার একপর্যায়ে সে পুকুরের গভীর পানিতে চলে গেলে ডুবে যায়। এসময় অন্যান্যরা চিৎকার শুরু করলে স্থানীয় ব্যক্তিরা দ্রুত পুকুরে নেমে তাকে উদ্ধার করে ডাঙায় তোলে। পানি থেকে ডাঙায় তোলার পরেও আ. রহমানের নিঃশ্বাস না চলায় তখনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা আ. রহমানকে মৃত ঘোষণা করেন। নিহত আ. রহমানের নানী সম্পা বেগম বলেন, গত রোববার এক বস্তা আম নিয়ে সে একা একায় আমাদের বাড়িতে বেড়াতে আসে। দুপুরে গোসল করার জন্য সে বাড়ির পাশের পুকুরে যায়। এর কিছুক্ষণ পরেই খবর পায় আ. রহমান পানিতে ডুবে গেছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তাসনিম আফরিন জ্যোতি বলেন, দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে পরিবারের সদস্যরা আ. রহমান নামের এক শিশুকে জরুরি বিভাগে নেয়। পুকুরে গোসলের সময় সে পানিতে ডুবে গিয়েছিল বলে পরিবারের সদস্যদের থেকে জানতে পারি। তবে জরুরি বিভাগে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়েছে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, আলমডাঙ্গা থানাধীন আলিয়াটনগর গ্রামে পুকুরে গোসলের সময় পানিতে ডুবে আ. রহমান নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী