বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

  • আপলোড তারিখঃ ২৫-০৫-২০২২ ইং
আলমডাঙ্গায় গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গাঁজাসহ তিনজনকে আটক করেছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাঁদেরকে আটক করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলেন- আলমডাঙ্গা উপজেলার ওসমানপুর বাজারপাড়ার মৃত ফকির চাঁদ মণ্ডলের ছেলে মতিয়ার রহমান বুদো (৫৫) ও তার ছেলে রনি (৩৪) এবং ওসমানপুর দক্ষিণপাড়ার কিতাব মণ্ডলের ছেলে সুজন মণ্ডল (২৬)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন ও সহকারী উপ-পরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান ফোর্স নিয়ে ওসমানপুর গ্রামে অভিযান চালিয়ে ২ শ গ্রাম গাঁজাসহ মতিয়ার রহমান ও ২০ গ্রাম গাাঁজাসহ তাঁর ছেলে রনিকে আটক করে। দুপুর ১২টার দিকে ওসমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে অভিযান চালিয়ে ২২ গ্রাম গাঁজাসহ সুজন মণ্ডলকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে মাদবদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মতিয়ার রহমান বুদোকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা ও তার ছেলে রনিকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শ টাকা এবং সুজন মণ্ডলকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শ টাকা জরিমানা করেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী