বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের ৯ম এজিএম অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
২৪-০৫-২০২২
ইং
সমীকরণ প্রতিবেদন: বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডি চ্যামের) ৯ম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সিঙ্গাপুরের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় সিঙ্গাপুরের কিচেনার রোডের পার্ক রয়েল হোটেলের জেড হলরুমে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিডিচ্যামের সহসভাপতি মনিরুজ্জামান রাহিম।
সভায় সংগঠনের সাবেক সফল প্রেসিডেন্ট আলহাজ্ব সাহিদুজ্জামান টরিকসহ সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন। বার্ষিক সাধারণ সভা পরিচালনার জন্য গঠনতন্ত্রে বর্ণিত সদস্যদের উপস্থিতি নিশ্চিত করে সভার কার্যক্রম শুরু করেন বিডিচ্যামের সাধারণ সম্পাদক সাব্বির সাহান। বার্ষিক সাধারণ সভায় বিগত বছরের সংগঠনের কার্যক্রমের সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়।
সভায় সংগঠন বিরোধী কার্যকলাপ এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য পাঁচ সদস্যকে আজীবন বহিষ্কার করা হয়। বহিস্কৃত সদস্যরা হলেন- এম এ রহিম, মির্জা গোলাম সবুর, আজহারুল ইসলাম, নাসিরুল ইসলাম মনি ও সৈয়দ ফয়সাল আহমেদ পাভেল।
এছাড়া বার্ষিক সভায় ২০২২-২০২৪ মেয়াদের জন্য ১৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সুজা মো. শরিফুজ্জামান এবং সামিউল্লাহ সামি। নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- সাহিদুজ্জামান টরিক, মো. মনির জামান, আবু সায়েম আজাদ, আমানুল ইসলাম লিয়াকত আলী, আসাদ মামুন, সামসুর রহমান ফিলিপ, মো. আশরাফুর রহমান খান, ফিরোজ আহমেদ চৌধুরী, আলী মোস্তফা, মো. মাহাবুব আলম, ইস্তিয়াক আহমেদ, মো. হোসাইন ও মো. জাহিদুল কবির। নৈশভোজের মাধ্যমে এজিএমের সমাপ্তি ঘোষণা করা হয়।
কমেন্ট বক্স