মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় আলম খাঁর বিরুদ্ধে যৌতুক ও মারধরের অভিযোগ

  • আপলোড তারিখঃ ২৪-০৫-২০২২ ইং
দামুড়হুদায় আলম খাঁর বিরুদ্ধে যৌতুক ও মারধরের অভিযোগ
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার জয়রামপুর চায়ের দোকানে আলম খাঁর (৩৫) বিরুদ্ধে যৌতুক ও মারধরের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দামুড়হুদা মডেল থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি অভিযোগপত্র দায়ের করেন তাঁর দ্বিতীয় স্ত্রী রোকসনা খাতুন (২৪)। অভিযোগ সূত্র থেকে জানা যায়, দামুড়হুদা উপজেলার জয়রামপুর চায়ের দোকান নামক গ্রামে নুরনব্বী খার ছেলে আলম খাঁ ১০-১২ বছর পূর্বে একই গ্রামের  পরস্ত্রী রোকসনা খাতুনকে প্রেমের ফাঁদে ফেলে ফুসলিয়ে গোপনে বিয়ে করে। বিয়ের  কিছুদিন পর রোকসনা জানতে পারে আলম খাঁর স্ত্রী ও সন্তান আছে। পরে জয়রামপুর হাজীপাড়ায় একটি বাড়িতে রোকসনা খাতুনকে রেখে সংসার চালিয়ে আসছিল। পরে তার ঘরে একটি ছেলে সন্তান জন্ম নেয়। সন্তান জন্ম নেওয়ার পর আলম খাঁ রোকসনার নিকট যৌতুক দাবি করে। মেয়ে ভালো থাকার আশায় যৌতুক বাবদ ১ লাখ ২০ হাজার টাকা দেন রোকসনার মা। কিছুদিন সংসার ভালো চলে। আবার শুরু হয় নির্যাতন ও যৌতুক দাবি। রোকসনা নির্যাতন সহ্য করতে না পেরে  রোকসনা বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় নুরনব্বী খাঁর ছেলে আলম খাঁ, আলম খাঁর ছেলে রতন ও নুরনব্বী খার নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী