মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আ.লীগের নতুন অফিস উদ্বোধন

  • আপলোড তারিখঃ ২৪-০৫-২০২২ ইং
আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আ.লীগের নতুন অফিস উদ্বোধন
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টায় দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে এ অফিস উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুন্সী নজরুল ইসলাম, দর্শনা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক, শাহাপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই আব্দুল হালিম, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী, সিনিয়র সহসভাপতি মীর মকলেচুর রহমান টজো, শেখ মইদুল ইসলাম, হাজি আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আশরাফুজ্জামান টিপু, শেখ আতিয়ার রহমান প্রমুখ। এদিকে, গতকাল সোমবার রাত ১০টায় কেডিকে ইউনিয়নের দেহাটি বাজারে দলীয় নেতা-কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাত করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। এসময় উপস্থিত ছিলেন কেডিকে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও কেডিকে ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার খাসিয়ার রহমান মিঠু, ২ নম্বর ওয়ার্ডের মেম্বার দলুরুদ্দিন দুলাল, সিনিয়র আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম বিশ্বাস গটা, আলম শাহ প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী