মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ভূমি সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

  • আপলোড তারিখঃ ২৪-০৫-২০২২ ইং
আলমডাঙ্গায় ভূমি সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ভূমি সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ‘ভূমি অফিসে না এসে ভূমি সেবা গ্রহণ’ এ  স্লোগানে গতকাল সোমবার বেলা দুইটায় উপজেলা ভূমি দপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন, পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদের উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন কানোনগো একেএম আমিনুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সম্পাদক খ. হামিদুল ইসলাম, প্রধান সহকারী সোহেল রানা, নাজির ইসমত তোহা, মিউটেশন সার্টিফিকেট সহকারী তানভীর আজিজ, পেশকার আনিসুর রহমান, ক্রেডিট চেকিং সোহেল রানা, সার্টিফিকেট সহকারী মাহাদত হোসেন, কম্পিউটার অপারেটর সজিবুর রহমান, প্রসেস সার্ভার কাজী রোকন উদিন, স্টাফ ফারুক, ফাহিম প্রমুখ। আলোচনা সভা শেষে অনলাইনে নামজারির আবেদনকারীদের মাঝে নামজারির ডিসিআর প্রদান করা হয়। এর আগে জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান আলমডাঙ্গা থানা পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূর, আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম, ওসি (তদন্ত) সহ কর্মকর্তাবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী