মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ৬০ পিস ইয়াবাসহ মুতুড়ে হাবিব আটক

  • আপলোড তারিখঃ ২৪-০৫-২০২২ ইং
দামুড়হুদায় ৬০ পিস ইয়াবাসহ মুতুড়ে হাবিব আটক
সমীকরণ প্রতিবেদন: দৈনিক মেহেরপুর প্রতিদিনের দামুড়হুদা প্রতিনিধি হাবিবুর রহমান হাবিবকে ৬০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। কথিত সাংবাদিক হাবিব দামুড়হুদা দশমীপাড়ার আশরাফুল আলম বকুলের ছেলে। গতকাল সোমবার সাত সাড়ে ৯টার দিকে দামুড়হুদা মডেল থানার এসআই মারজান আল মোনায়েম সঙ্গীয় ফোর্সসহ দামুড়হুদা বাসস্ট্যান্ড সংলগ্ন রুবেল মোটরসাইকেল সার্ভিসিং সেন্টারের সামনে থেকে তাকে ৬০ পিস ইয়াবাসহ আটক করেন। সাংবাদিক পরিচয়ের আড়ালে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত মর্মে অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। পুলিশ এ তথ্য নিশ্চিত করে বলেছ, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রুজু করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ইয়াবাসহ আটক হাবিবুর রহমান ওরফে মুতুড়ে হাবিব সাংবাদিক পরিচয়ের আড়ালে দীর্ঘদিন যাবত গোপনে মাদক ব্যবসা করে আসছিল। আমরা তাকে হাতেনাতে ধরার অপেক্ষায় ছিলাম। গতকাল সোমবার রাত ৯টার দিকে গোপন সংবাদ পেয়ে এসআই মারজান আল মোনায়েম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে ৬০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি আরও জানান, আমি শুনেছি সে নাকি লেখাপড়াও জানে না। কোনো দিন স্কুলে যায়নি। তাহলে লেখাপড়া না জানা ব্যক্তি সাংবাদিক হয় কী করে। এ ঘটনায় এসআই মারজান আল মোনায়েম বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছেন। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে। দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি এম. নুরুন্নবীর নিকট ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তার বিরুদ্ধে আগেও মাদক সংক্রান্ত অভিযোগ ছিল। আমরা তাকে বেশ কয়েকবার সর্তক করেছি। এ বিষয়ে আজ মঙ্গলবার দুপুর ১২টায় প্রেসক্লাব মিলনায়তনে এক জরুরি সভার আহ্বান করা হচ্ছে। সকল সদস্যের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী