রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার মোচাইনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৩-০৫-২০২২ ইং
আলমডাঙ্গার মোচাইনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার মোচাইনগর নওদাপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরের দিকে সিফাত আলী নামের দেড় বছরের ওই শিশু পানিতে পড়ে গিয়ে মারা যায়। জানা গেছে, আলমডাঙ্গার মোচাইনগর নওদাপাড়া গ্রামের উজ্জ্বল হোসেনের শিশুপুত্র সিফাত আলী দুপুরের দিকে বাড়ির পাশে হাঁটাহাঁটি করছিল। সবার অজান্তে শিশু সিফাত পুকুরে পানিতে পড়ে যায়। বেশকিছু সময় ধরে পুত্রকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন। শুরু হয় খোঁজাখুঁজি। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। এসময় লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে ওঠে। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক