চুয়াডাঙ্গায় বিশ্ব জীববৈচিত্র্য দিবস পালন
- আপলোড তারিখঃ
২৩-০৫-২০২২
ইং
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গায় বিশ্ব জীববৈচিত্র্য দিবস পালন করা হয়েছে। ‘জীববৈচিত্র্য সংরক্ষণ করি, সবার ভবিষ্যৎ নিশ্চিত করি’ স্লোগানে দিবসটি উপলক্ষে গতকাল রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার কাথুলী মাধ্যমিক বিদ্যালয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক। তিনি জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এছাড়া অন্যান্য শিক্ষকবৃন্দও জীববৈচিত্র্যের নানান দিক তুলে ধরেন। অতিথি হিসেবে পরিবেশবাদী সংগঠন ‘পানকৌড়ি’র প্রতিষ্ঠাতা মো. বখতিয়ার হামিদ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে জীববৈচিত্র্যের গুরুত্ব এবং সংরক্ষণে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। বন অধিদপ্তরের আয়োজনে এবং বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) সহযোগিতায় অনুষ্ঠানে অংশগ্রহণ করে পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন ‘পানকৌড়ি’ ও কাথুলী মাধ্যমিক বিদ্যালয়।
কমেন্ট বক্স