মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

  • আপলোড তারিখঃ ২৩-০৫-২০২২ ইং
জীবননগরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
জীবননগ অফিস: জীবননগরে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে চারটায় জীবননগর থানা পাইলট বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলায় বাঁকা ইউনিয়ন ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন অংশগ্রহণ করে। খেলায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ ২-১ গোলে বাঁকা ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান হাফিজ, পৌর মেয়র রফিকুল ইসলাম, জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল আব্দুল লতিফ অমল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোর্তুজা, বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, আন্দুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, হাসাদাহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন, উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি শাহ্ আলম শরিফুল ইসলাম, আবু সাঈদ মোহাম্মদ সাদ প্রমুখ। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আব্দুস সবুর, রবিউল ইসলাম রবি ও সাইদুর রহমান।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী