কার্পাসডাঙ্গায় কবি নজরুল স্মৃতি বিজড়িত আটচালা ঘর পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক
- আপলোড তারিখঃ
২৩-০৫-২০২২
ইং
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদ্যাপন উপলক্ষে কবি নজরুল স্মৃতি বিজড়িত দামুড়হুদার কার্পাসডাঙ্গা আটচালা ঘর ও মাঠ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন। গতকাল রোববার দুপুর ১২টার দিকে তিনি পরিদর্শনে আসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা বেগম, জেলা প্রশাসকের কার্যলয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিকুজ্জামান ও কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যানের আব্দুল করিম বিশ্বাস। উল্লেখ্য, আগামী ২৫ ও ২৬ মে দুই দিনব্যাপী কার্পাসডাঙ্গায় জাতীয়ভাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মজয়ন্তী উদ্যাপন করা হবে। ২৫ মে সকাল ১০টায় নজরুল স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। একই দিনে বিদ্রোহী কবিতার শতবর্ষ উপলক্ষে বিদ্রোহী কবিতা আবৃত্তির প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এদিকে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, ইউপি সচিব ও সদস্যদের সাথে মতবিনিময় করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মহিউদ্দীন প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান মণ্টু, বিল্লাল হোসেন, আলমগীর হোসেন, আ. সালাম, নুর মোহাম্মদ ভগুসহ সদস্যবৃন্দ।
কমেন্ট বক্স