মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

  • আপলোড তারিখঃ ২৩-০৫-২০২২ ইং
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা পুলিশ লাইনস ড্রিলশেডে গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে এ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এসময় পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম বিপিএম- সবা কল্যাণ সভায় অংশগ্রহণকারী সকল অফিসারদের সুবিধা-অসুবিধার কথা শোনেন। গত মাসের কল্যাণ সভায় উপস্থাপিত অসুবিধা সমাধানসহ সার্বিক বিষয়ে আলোচনা করেন। চাহিদার প্রেক্ষিতে থানা/ক্যাম্প/ফাঁড়িতে দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্রাদি প্রদান করেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে অত্র জেলার ১৯ জন শ্রেষ্ঠ পারফরমেন্সকারীদের হাতে পুলিশ সুপার ক্রেস্ট, সার্টিফিকেট এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করেন। কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. মুন্না বিশ্বাসসহ সকল অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (এডমিন), আরআই পুলিশ লাইন্সসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ফোর্সবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী