মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গার্ড অব অনার প্রদানকারী আনছার সদস্যদের মহাপরিচালকের উপহার

  • আপলোড তারিখঃ ২২-০৫-২০২২ ইং
গার্ড অব অনার প্রদানকারী আনছার সদস্যদের মহাপরিচালকের উপহার
মুজিবনগর অফিস: ১৯৭১ সালে বাংলাদেশের প্রথম সরকারের গার্ড অব অনার প্রদানকারী আনছার সদস্য ও তাঁদের পরিবারের মাঝে বাংলাদেশ আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শুভেচ্ছা উপহার এসে পৌঁছেছে। গতকাল শনিবার সকালে মুজিবনগর আনসার ও ভিডিপি কার্যালয়ে এই উপহার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেহেরপুর জেলা কমান্ড্যান্ট সাহাদাত হোসেন মহাপরিচালকের পক্ষে গার্ড অব অনার প্রদানকারী আনসার সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের হাতে এ শুভেচ্ছা উপহার তুলে দেন। উপহার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিরাজুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন গার্ড অব অনারের সদস্য অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা আনসার সদস্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মরহুম ওয়ালিউর রহমানের স্ত্রী ও তাদের পরিবারবর্গ। গার্ড অব অনারে অংশ নেওয়া আজিম উদ্দিন শেখ বলেন, ‘বর্তমান মহাপরিচালক আমার ও আমাদের সকলের পরিবারের বিষয়ে যে সকল উদ্যোগ নিয়েছেন তা পূর্বে কখনো নেওয়া হয়নি। বর্তমান মহাপরিচালক মহোদয় উদার মনের একজন মানুষ। আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।’ আনছার সদস্য সিরাজ উদ্দিন বলেন, ‘গত ১৬ এবং ১৭ এপ্রিল মহাপরিচালক মহোদয় মুজিবনগর অবস্থান করেছিলেন। তিনি গার্ড অব অনার প্রদানকারী প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিয়েছেন। এভাবে প্রত্যেকের বাড়ী বাড়ী গিয়ে খোঁজখবর নেওয়ার ফলে সকলেই অত্যন্ত খুশি হয়েছেন। তিনি আরো বলেন, একজন মহাপরিচালক মহোদয়ের এ উদ্যোগ আমাদের সারাজীবন মনে থাকবে। তিঁনি একজন সুযোগ্য অভিভাবক।’ অন্ষ্ঠুানের শেষ পর্যায়ে মেহেরপুর জেলা কমান্ড্যান্ট সাহাদাত হোসেন বলেন, ‘আনসার ও ভিডিপি একাডেমি গাজীপুরের সফিপুরে বর্তমান মহাপরিচালক মহোদয়ের উদ্যোগে ‘গার্ড অব অনার’ প্রদানকারী অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা ১২ জন আনসার সদস্যদের ভাস্কর্য নির্মাণ হতে চলেছে। ‘গার্ড অব অনার’ প্রদানকারী অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা আনসার সদস্য ও তাদের পরিবারের বিষয়ে মহাপরিচালক মহোদয়ের নানামুখী পরিকল্পনা রয়েছে। এছাড়াও আনসার বাহিনীর সার্বিক উন্নয়নের বহুমুখী কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি জানান।’


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী