মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রকৌশলী তারিকুল ইসলাম আশিকের ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ২২-০৫-২০২২ ইং
প্রকৌশলী তারিকুল ইসলাম আশিকের ইন্তেকাল
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গার পৌর এলাকার হাজরাহাাটির বাসিন্দা আজিজুল রহমান বিশ্বাসের মেজ ছেলে গাজীপুর নায়াগ্রা গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তারিকুল ইসলাম আশিক (৫১) ইন্তেকাল করেছেন। গত শুক্রবার বিকালে ঢাকার ধানমন্ডি আনোয়ার খান মর্ডান হাসপাতালে কিডনি জনিত সমস্যার কারণে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে আশিক বাবা-মা, ৩ ভাই ১ বোন, স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার সকাল ১০টায় হাজরাহাটি হাজী মোড়ে নামাজের জানাযা শেষে এলাকার কবরস্থানে তার লাশ দাফন করা হয়। আশিকের মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সারা বাংলা ৮৮ চুয়াডাঙ্গা জেলা প্যানেল কো-অর্ডিনেটর বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. সায়ীদ মেহবুব উল কাদিরসহ তার বন্ধুবৃন্দ। প্রকৌশলী তারিকুল ইসলাম আশিকের জানাযা ও দাফন কাজে চুয়াডাঙ্গার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী