আলহাজ্ব সাহিদুজ্জামান টরিকের উদ্যোগে পাঁচকমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রাসায় শরহে বেকায়া জামাতের উদ্বোধন
- আপলোড তারিখঃ
২২-০৫-২০২২
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পাঁচকমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রাসায় ‘শরহে বেকায়া জামাত’ বিভাগের উদ্বোধন করা হয়েছে। মাদ্রাসার পরিচালক কৃতী ব্যবসায়ী আলহাজ্ব সাহিদুজ্জামান টরিকের উদ্যোগে গত বৃহস্পতিবার রাত আটটায় মাদ্রাসা ভবনে নতুন এই বিভাগের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাঁচকমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মো. মোস্তাফিজুর রহমান শামিমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর মাসনা মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি হাফিজুর রহমান কাশেমী। মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা বায়েজিদ হোসেনের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা মুফতি জুনাইদ আল হাবিব, চুয়াডাঙ্গা বুজরুক গড়গড়ি দারুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক। এছাড়াও উদ্বোধন অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, চুয়াডাঙ্গার তিন তারকা মানের হোটেল সাহিদ প্যালেস অ্যান্ড কনভেনশন সেন্টার ও টি-কফি অ্যান্ড মি-এর ব্যবস্থাপনা পরিচালক কৃতী ব্যবসায়ী আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক তার পিতার প্রতিষ্ঠিত পাঁচকমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রাসার পরিচালক হিসেবে দায়িত্বপালন করছেন। সাহিদ গ্রুপের এমডি ও সিঙ্গাপুরস্থ বাংলাদেশ সোসাইটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক বিডিচ্যামের সাবেক প্রেসিডেন্ট হিসেবে সুনামের সাথে দায়িত্বপালন করেছেন। এছাড়া তাঁর পিতার মৃত্যুর পর থেকে মাদ্রাসাটির দায়িত্ব নিয়ে পাঁচকমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রাসাটিকে একটি আধুনিক মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছেন।
কমেন্ট বক্স