আলমডাঙ্গা থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
২২-০৫-২০২২
ইং
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: ‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ স্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে চুয়াডাঙ্গার কুমারী ইউনিয়নে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় আলমডাঙ্গা থানা পুলিশের আয়োজনে উপজেলার কুমারী ইউনিয়নের বধ্যভূমি চত্বরে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওপেন হাউজ ডে অনুষ্ঠানে আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান। আলমডাঙ্গা থানার এসআই আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু সাঈদ পিণ্টু। এছাড়া উপস্থিত ছিলেন কুমার ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি আব্দুর রাজ্জাক, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, আলমডাঙ্গা প্রেসক্লাবের সেক্রেটারি খন্দকার হামিদুল ইসলাম আজম, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, কুমারি ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ ও কুমারী ইউনিয়ন পরিষদের সর্বস্তরের জনগন।
কমেন্ট বক্স