রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নিরাপদ সড়কের দাবিতে ঝিনাইদহে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

  • আপলোড তারিখঃ ২২-০৫-২০২২ ইং
নিরাপদ সড়কের দাবিতে ঝিনাইদহে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে নিরাপদ সড়কের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকালে ঝিনাইদহ-হরিণাকুণ্ডু সড়কের চাকলাপাড়ায় এ কর্মসূচীর আয়োজন করে ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজি’র শিক্ষার্থীরা। সকাল ১১ টা থেকে তারা ঝিনাইদহ-হরিণাকুণ্ডু সড়ক অবরোধ করে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। তাদের দাবী ওই সড়ক গতিরোধক না থাকার কারণে প্রায় দুর্ঘটনা ঘটছে। সেই সাথে বেপরোয়া গাড়ী চলাচল করছে। তাই আইএইচটির সামনে গতিরোধক স্থাপনসহ সড়কে বেপরোয়া গাড়ী চলাচল বন্ধের দাবী জানান। অবরোধের কারণে বন্ধ হয়ে যায় ঝিনাইদহ থেকে হরিণাকুণ্ডুগামী সকল প্রকার যানবাহন। এতে ভোগান্তীতে পড়ে সড়কের চলাচলকারীরা। পরে পুলিশ এসে আশ^াস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক