রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা বিজিবির সপ্তাহব্যাপী অভিযান পরিচালিত

  • আপলোড তারিখঃ ২২-০৫-২০২২ ইং
চুয়াডাঙ্গা বিজিবির সপ্তাহব্যাপী অভিযান পরিচালিত
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বিজিবির সপ্তাহব্যাপী চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। গত ১৫ মে তারিখ হতে গতকাল পর্যন্ত চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬  বিজিবি’র অধিনস্থ বারাদী, সুলতানপুর, বড়বলদিয়া, ফুলবাড়ী এবং মুন্সিপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসকল অভিযান পরিচালিত হয়। অভিযানে আটক করা হয় দামুড়হুদা উপজেলার পীরপুর কুল্লা গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে খোকন (৪০) এক চোরাকারবারীকে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা-৬ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ব্যাটালিয়ন-৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল শাহ মো. ইশতিয়াক, পিএসসি-এর সার্বিক নির্দেশনায় এসকল চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ভারতীয় ১ কেজি গাঁজা, ১৫ বোতল মদ, দুইটি মোটরসাইকেল, ১৪টি মোবাইল, বাংলাদেশি নগদ আট হাজার পাঁচশত টাকা ও ২৯ প্যাকেট পাপদা মাছের পোনা। যার সর্বমোট সিজার মূল্য সাত লাখ ছাপান্ন হাজার পাঁচশত টাকা।  পরবর্তীকে উদ্ধারকৃত মালিকবিহীন চোরাচালানী মালামাল দর্শনা কাস্টমস অফিসে এবং মালিকবিহীন মাদকদ্রব্য চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক