মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঐক্যবদ্ধভাবে ছাত্রদলকে চলমান আন্দোলন সফল করতে হবে

  • আপলোড তারিখঃ ২১-০৫-২০২২ ইং
ঐক্যবদ্ধভাবে ছাত্রদলকে চলমান আন্দোলন সফল করতে হবে
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফের সাথে শুভেচ্ছাবিনিময় করেছেন চুয়াডাঙ্গা পৌর এলাকার নবগঠিত ৯টি ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার বিকেল ছয়টায় শরীফুজ্জামান শরীফের বাসভবনে এ শুভেচ্ছাবিনিময় করেন তাঁরা। এসময় নবগঠিত ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে চলমান আন্দোলনকে সফল করতে ছাত্রদলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো কমিটিতেই চেষ্টা থাকা সত্ত্বেও শতভাগ সন্তুষ্ট বয়ে আনে না। তুচ্ছ বিষয়কে গুরুত্ব না দিয়ে তারেক রহমানের নেতৃত্বে চূড়ান্ত আন্দোলনের জন্য আমাদেরকে কাজ করতে হবে। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সহসভাপতি সাহাবুদ্দিন আহমেদ বুদ্দীন, সহসভাপতি মীর শুভ জামান, যুগ্ম সম্পাদক আমানউল্লাহ আমান, আরিফ আহমেদ শিপ্লব, সাইমুম আহমেদ ইকবাল, সহ-সাংগঠনিক সম্পাদক স্বাধীন শেখ, আবু শামা, স্কুলবিষয়ক সম্পাদক সাইমুম আহমেদ শান্ত, পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান কনক, আমিনুল ইসলাম সৌরভ, সদস্য মো. শাহরুখ আহমেদ, আরমান আহমেদ, ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি তুষার, সিনিয়র সহসভাপতি মো. মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, সাংগঠনিক মো. সজীব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ, ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. আহাদ, সিনিয়র সহসভাপতি মো. নাজমুল হাসান, সাধারণ সম্পাদক মো. স্বপন মোল্লা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক তানমুন হাসান, ৩ নম্বর ছাত্রদলের সভাপতি আবু হানিফ তন্ময়, সিনিয়র সহসভাপতি বকুল শেখ, সাধারণ সম্পাদক মো. হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহীদ হাসান, সাংগঠনিক সম্পাদক হোয়াইফ হাসান, ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আশরাফ রহমান, সিনিয়র সহসভাপতি বিপুল আহমেদ, সাধারণ সম্পাদক সোভন আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ নিলয় আহমেদ, সাংগঠনিক মো. হাসান, ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি পিয়াস হোসেন, সিনিয়র সহসভাপতি পারভেজ হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান, সাংগঠনিক সম্পাদক সামিদুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহসভাপতি বাদশা আহমেদ, সাধারণ সম্পাদক লিজন আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সাদায়েত হোসেন, ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. রাসেল আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সাদিক, সাংগঠনিক সম্পাদক আল জিম, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আল শরীফ আকাশ, সিনিয়র সহসভাপতি শামীম রেজা, সাধারণ সম্পাদক আলাল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, ৯ নম্বর ছাত্রদলের সভাপতি শারুক ইকতাজ রবিন, সহসভাপতি জহির হাসান মালিকসহ ৯টি ছাত্রদলের নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত ১৭ মে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নির্দেশক্রমে এবং জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খান ও সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন মালিতার অনুমতিক্রমে পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা ও সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী স্বাক্ষরিত পৌর ছাত্রদলের অন্তর্গত ৯টি ওয়ার্ড শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী