মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাসাদাহে গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা

  • আপলোড তারিখঃ ২১-০৫-২০২২ ইং
হাসাদাহে গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা
জীবননগর উপজেলার হাসাদাহে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে হাসাদাহ বাজারে একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে তিন মাসের কারাদণ্ড ও জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। দণ্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ী হাসাদাহ মোল্লাপাড়ার মৃত ছামসদ্দিন মোল্লার ছেলে মিজান মোল্লা। জানা যায়, গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হাসাদাহ বটতলায় একটি চায়ের দোকানে অভিযান চালান হাসাদাহ ক্যাম্প ইনচার্জ শাহ আলী মিয়া। এসময় চা-দোকানি মিজান মোল্লার শরীর ও দোকান তল্লাশী করে চার পুরিয়া গাঁজা পাওয়া যায়। বিষয়টি জীবননগর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলামকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে তিন মাসের কারাদণ্ড ও ১ শ টাকা জরিমানা করেন। গতকালই তাঁকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী