উথলী ইউনিয়ন আ.লীগের সহসভাপতি মরহুম কফিল উদ্দিনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
২১-০৫-২০২২
ইং
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মরহুম কফিল উদ্দিনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ আছর মরহুম কফিল উদ্দিনের নিজ বাসভবনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোর্তুজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মো. হাফিজুর রহমান হাফিজ, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মেদ প্রদীপ, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল ও সাধারণ সম্পাদক আহসান হাবীব বকুল।
এছাড়াও দোয়া অনুষ্ঠানে উথলী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দসহ মুসল্লিরা উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উথলী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ক্বারী ইসমাইল হোসেন ও ইমাম হাফেজ সুলতান আহমেদ। উল্লেখ্য, উথলী গ্রামের বর্ষিয়ান নেতা ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মরহুম কফিল উদ্দিন গত ৬ মে শুক্রবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
কমেন্ট বক্স