মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা অনলাইন মার্কেট পরিবারের মিলন মেলা

  • আপলোড তারিখঃ ২১-০৫-২০২২ ইং
চুয়াডাঙ্গা অনলাইন মার্কেট পরিবারের মিলন মেলা
চুয়াডাঙ্গায় ফেসবুকভিত্তিক অনলাইন মার্কেট (সিওএম) পরিবারের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা আলুকদিয়ার ‘ক্যাফে সময়’ নামের রেস্টুরেন্টে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা পরিচালক আবু মুহিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন। আলোচনা সভার আগে পরিবারভুক্ত সদস্যদের মধ্যে শামিমা আক্তার, মারুফা আল জান্নাত, তাহিরা হাসান, তানিয়া জামানের প্রস্তুতকৃত কেক কেটে মিলন মেলার মিষ্টিমুখ করা হয়। প্রধান অতিথিকে যেমন দেয়া সম্মাননা স্বারক, তেমনই পরিবারের দায়িত্বপালনকারী কয়েকজনের হাতেও তুলে দেয়া হয় সম্মাননা ক্রেস্ট। আয়োজনে উপস্থিতির মধ্যে শারমিন ইসলাম রাতুল লেডিস শো-রুমের কথা বললেন, বগুড়া থেকে দই মিষ্টি এনে সরবরাহ করেন দধি মিষ্টি রোসিক ভোক্তাদের মধ্যে। রুপক নতুন উদ্যোক্তা, মিলিন আফরিনের রয়েছে বিউটি পার্লাল, সোহেল রানা ছেলেদের পোশাক বিক্রেতা, হেলাল বিশ^াস মোবাইল এক্সপ্রেস, তানিয়া জামান কেক, পিজ্জা, নাস্তা, সবুজ সাবিত সিজেনাল ফল গুড় ইত্যাদি সরবরাহকারী, আফরিন এরা জামা-কাপড়, মিম সুমাইয়া আরতি কসমেটিকস, ফারহানা শিউলী মেয়েদের পোশাক, জাকিয়া সুলতানা হোম মেড খাবার, তাহিররা হাসান কেক ও পিজ্জা, মমতাজ বেগম সাদিয়া হ্যান্ড পেইন্ট শাড়ি থ্রি পিস, উম্মি আব্দুর রহমান কেক, কাঞ্চন নাহার মেয়েদের কসমেটিক, মারুফা আল জান্নাত সকল প্রকার বাঙালী খাবার, সুমাইয়া জান্নাত অনামিকা হোমমেইড খাচবার, আরমান মোমিন অর্গানিক ফুড যেমন ঘি, মধু ইত্যাদি, রুমন নাহার মেয়েদের পোশাক, সংগীর রয়েছে পোশাক বিক্রির ব্যবস্থা, সাদিয়া নূূর আরোহী কসমেটিক, জান্নাতুল শিফা শাড়ি থ্রিপ্রিস, তানিয়া জোয়ার্দ্দার মেয়েয়েদের পোষাক, সুমাইয়া খাতুন হ্যান্ড পেইন্ট কাজ, সাবিহা আফরিন লেডিস শো-রুম, লানী নাছরিন লেডিস আইটেমের শোরুম, শামিমা আক্তারের হোম মেড কেকসহ সকল প্রকারের খাবার ও তাসিব মেঘের হোম মেড খাবার। প্রধান অতিথি তার বক্তব্যে নবীন প্রবীণ উদ্যোগতাদের অভিনন্দন জানিয়ে নিজ নিজ অবস্থানে সকলের সাফল্য অর্জনে ধর্য্যধরে পরিকল্পি পরিশ্রমের ওপর গুরুত্বারোপ করেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী