মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

  • আপলোড তারিখঃ ২০-০৫-২০২২ ইং
দামুড়হুদায় গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদায় গলায় ফাঁস দিয়ে মনিকা খাতুন (১৪) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের রামনগর কলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মনিকা খাতুন রামনগর কলাবাড়ি গ্রামের কৃষক মনিরুল ইসলামের মেয়ে ও রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, কৃষি পরিবারের মেয়ে মনিকা খাতুন তিন বোনের মধ্যে দ্বিতীয়। গতকাল সন্ধ্যায় মনিকার মা রেখা বেগম ও পরিবারের সদস্যরা বাড়িতে ধান গোছানের কাজ করছিল। ধান গোছানোর কাজে সাহায্য না করায় রেখা বেগম মনিকাকে বকাবকি করে। এরই একপর্যায়ে মনিকা মায়ের ওপর রাগ করে নিজ ঘরে চলে যায়। কিছুক্ষণ পরে মনিকাকে ডাকাডাকি করেও সাড়া না পেলে মনিকার ঘরে গেলে তাকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এসময় পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। নিহত মনিকার চাচা নাজমুল হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, বৃষ্টির সম্ভাবনা দেখে মনিকার বাড়ির লোকজন ধান গোছাচ্ছিল। তবে মনিকা বাড়ির কোনো কাজই করতে চায় না। সন্ধ্যায় বাড়ির কাজ নিয়ে মনিকার মা তাকে বকাবকি করে। পরে মনিকা মায়ের ওপর রাগ করে নিজ ঘরে চলে যায়। কিন্তু কে জানত মনিকা গলায় ফাঁস দেবে? চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. খালিদ হাসান বলেন, রাত নয়টার পরে মনিকা নামের এক কিশোরীকে পরিবারের সদস্যরা জরুরি বিভাগে নেয়। পরিবারের সদস্যদের থেকে জানতে পারি সে গফায় ফাঁস দিয়েছিল। তবে জরুরি বিভাগে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেওয়ার পূর্বে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, দামুড়হুদা থানাধীন রামনগর কলাবাড়ি গ্রামে মায়ের ওপর অভিমান করে এক কিশোরীর আত্মহত্যার বিষয়ে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী