মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ২০-০৫-২০২২ ইং
জীবননগরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
জীবননগর অফিস: জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬৮ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী তসলিম আটক হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল খালেকের নির্দেশে এসআই ইমামুল হোসেন ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিক্তিতে জীবননগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। মাদকবিরোধী অভিযানকালে ৬ নম্বর ওয়ার্ডের ফজলুর রহমানের ছেলে মাদক ব্যবসায়ী তসলিমের বাড়িতে অভিযান চালিয়ে তাঁর ব্যবহৃত টিউবওয়েলের পাশে মাটির গর্ত থেকে বস্তাভর্তি ১৬৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এসময় মাদক ব্যবসায়ী তসলিমসহ উদ্ধারকৃত মালামাল জীবননগর থানায় নেওয়া হয়। এ ব্যাপারে তাঁর বিরুদ্ধে জীবননগর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী