মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে বাইক দুর্ঘটনায় দুই যুবক নিহত

  • আপলোড তারিখঃ ২০-০৫-২০২২ ইং
কালীগঞ্জে বাইক দুর্ঘটনায় দুই যুবক নিহত
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সাদিয়া ফিলিং স্টেশন ও তত্ত্বিপুর গ্রামের নিউ মডার্ন ইটভাটার কাছে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার বড় ঘিঘাটি গ্রামের মুলাম হোসেনের ছেলে ইমন হোসেন (২৪) ও যশোর সদর উপজেলার শশনোদা গ্রামের মৃত কামরুল ইসলামের ছেলে আনাস রহমান (২০)। গতকাল বৃহস্পতিবার সকাল ও সন্ধ্যার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকাল ৮টার দিকে কালীগঞ্জ শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন ইমন। পথের মধ্যে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের সাদিয়া ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আলমসাধুর সঙ্গে মুখোমুখী সংঘর্ষ লাগে। এসময় মোটরসাইকেলের সামনের চাকা বিচ্ছিন্ন হয়ে ইমন রাস্তার পাশে পড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ খবরের সত্যতা স্বীকার করেন। এদিকে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কালীগঞ্জ-খাজুরা সড়কের তত্ত্বিপুর এলাকার নিউ মডার্ন ইটভাটার কাছে দ্রুতগতিতে যাওয়া একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক আনাস মারা যান ও আহত জুয়েলকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কালীগঞ্জ উপজেলার তত্ত্বিপুর পুলিশ ক্যাম্পের এএসআই মশিউর রহমান জানান, নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়েছে। আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী