মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার বিভিন্ন সড়কে সোলার রোড লাইট চুরি হচ্ছে

  • আপলোড তারিখঃ ১৭-০৫-২০২২ ইং
দামুড়হুদার বিভিন্ন সড়কে সোলার রোড লাইট চুরি হচ্ছে
দামুড়হুদা উপজেলার বিভিন্ন সড়কে সোলার রোড লাইট ও সোলার বারপোস্ট ব্যাপক হারে চুরি হচ্ছে। ফলে গ্রামগঞ্জসহ সব সড়কে সোলার বাতি দিয়ে আলোকিত করা সরকারি উদ্যোগ ভেস্তে যেতে বসেছে। দর্শনা-চুয়াডাঙ্গা মহাসড়কের দর্শনা রেলগেট থেকে লোকনাথপুর পর্যন্ত প্রায় ১০টি এবং পরানপুর থেকে লোকনাথপুর সড়কে প্রায় ৯টি সোলার বারপোস্টসহ সোলার বাতি চুরি হয়ে গেছে। ফলে আবারও এ সড়ক দুটি ভয়ঙ্কর অন্ধকার ও অনিরাপদ হয়ে পড়েছে। অথচ এ সড়কে রাতের বেলা পুলিশের টহল থাকা সত্ত্বেও কিভাবে এসব সোলার সড়ক বাতির পোলগুলো চুরি হচ্ছে, এ প্রশ্ন এলাকাবাসীর। এছাড়া পরানপুর ও লোকনাথপুর সড়কের পাশে গাছ চুরি হচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। এলাকাবাসী ঈদের আগে এবং পরে যেসব সড়ক সোলার পোলসহ বাতি চুরি হচ্ছে, তার প্রতিকার দাবি করেছেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী