রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার কৃতী সন্তান খাগড়াছড়ির ডিসি প্রতাপ কুমার বিশ্বাস নিজ এলাকায়

  • আপলোড তারিখঃ ১৭-০৫-২০২২ ইং
আলমডাঙ্গার কৃতী সন্তান খাগড়াছড়ির ডিসি প্রতাপ কুমার বিশ্বাস নিজ এলাকায়
আলমডাঙ্গার কৃতী সন্তান খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ কুমার বিশ্বাস আলমডাঙ্গা সরকারি উচ্চবিদ্যালয় ও আসাননগর প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। গতকাল সোমবার দুপুর দুইটার দিকে প্রথমে আলমডাঙ্গা সরকারি উচ্চবিদ্যালয় পরিদর্শনে যান। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারি, প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, সহকারী প্রধান শিক্ষক ইলিয়াস উদ্দিন, সিনিয়র শিক্ষক গৌতম কুমার পাল, খন্দকার ইসাহাক আলী, প্রতাপ অধিকারী প্রমুখ। এসময় জেলা প্রশাসক প্রতাপ বিশ্বাস বলেন, ‘আমি এই ঐতিহ্যবাহী বিদ্যালয়ে লেখাপড়া করেছি। বিদ্যলয়ের আমার শিক্ষক আছেন, নতুন শিক্ষক আছেন, সকলে মিলে স্কুলের শিক্ষার মান ফিরিয়ে আনুন। শিক্ষার কোনো বিকল্প নেই।’ এরপর জেলা প্রশাসক প্রতাপ বিশ্বাস তাঁর ছোট বেলার স্মৃতি আসাননগর প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান। তাঁকে সেখানে ফুল দিয়ে স্বাগত জানান স্কুলের শিক্ষকবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, প্রধান শিক্ষক সোহেলী আক্তার, সহকারী শিক্ষক মুর্শিদা পারভীন, আফরোজা ইয়াসমিন, মর্জিনা খাতুন, রেবেকা খাতুন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক