রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সাংবাদিক কালিকিংকর মণ্টুর ১৯তম মৃত্যুবার্ষিকী পালন

  • আপলোড তারিখঃ ১৬-০৫-২০২২ ইং
সাংবাদিক কালিকিংকর মণ্টুর ১৯তম মৃত্যুবার্ষিকী পালন
ঝিনাইদহ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, দৈনিক ইত্তেফাক ও সংবাদের প্রথিতযশা সাংবাদিক অ্যাডভোকেট কালীকিংকর মণ্টুর ১৯তম মৃত্যুবার্ষিকী গতকাল রোববার বিস্তারিত কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। ২০০৩ সালের এই দিনে তিনি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। এ উপলক্ষে প্রয়াত সাংবাদিকের পরিবার ঝিনাইদহ শহর ও তাঁর গ্রামের বাড়ি চাপড়িতে প্রার্থনা সভার আয়োজন করে। সাংবাদিক মণ্টুর বড় ছেলে ও ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের আইন সম্পাদক অ্যাডভোকেট সুভাষ বিশ্বাস মিলন এ তথ্য জানান। সাংবাদিক অ্যাডভোকেট কালীকিংকর মণ্টু স্বাধীনতা উত্তর ও পরবর্তী সময়ে ঝিনাইদহের এক সাহসী সাংবাদিক ছিলেন। তাঁর লেখনীতে ফুটে উঠত সমাজের প্রতিচ্ছবি। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি তৎকালীন মহাকুমা প্রশাসক ও সংসদ সদস্যের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে নন্দিত হন। আধুনালুপ্ত দৈনিক বাংলার দর্শক প্রিয় একটি কলামে তিনি নিয়মিত লিখতেন। স্থানীয় সংসদ সদস্যকে নিয়ে সাংবাদিক অ্যাডভোকেট কালীকিংকর মণ্টুর লেখা ‘সপ্তম নৌ বহর এখন ঝিনাইদহে’ ও তৎকালীর মহাকুমা প্রশাসকের কাজের মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক নিয়ে পত্রিকায় লিখে তাদের মধ্যে বিয়ের ব্যবস্থা করেন। সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক অ্যাডভোকেট কালীকিংকর মণ্টু বিভিন্ন সময় পালিয়ে থাকলেও মিথ্যার সাথে কোনো দিন আপস করেননি। যশোরের প্রখ্যাত সাংবাদিক প্রয়াত মিজানুর রহমান তোতা, ঢাকার সাংবাদিক কাজী আব্দুল হান্নান মিরু, কুষ্টিয়ার হাসানুল কবির নাজির, ঝিনাইদহের ইসলাম উদ্দীন, একেএম ফায়জুর রহমানসহ অনেক প্রতিষ্ঠিত সাংবাদিক তৈরির ক্ষেত্রে তাঁর অবদান ছিল।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক