মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন আহত

  • আপলোড তারিখঃ ১৬-০৫-২০২২ ইং
আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন আহত
আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া-গাংনী সড়কে ভুট্টা বোঝায় অবৈধযান আলমসাধু ও ইজিবাইকের মুখোমুখী সংঘর্ষে শিশুপুত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটার দিকে ইজিবাইকে যাত্রী নিয়ে গাংনী থেকে আলমডাঙ্গায় আসার পথে হাটবোয়ালিয়া আনছার ডাক্তারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।   জানা গেছে, উপজেলার গাংনী বাজার থেকে বাঁশবাড়ীয়া গ্রামের ইজিবাইক চালক হাসানুজ্জামান বাবু (৩৭) কয়েকজন যাত্রী তুলে আলমডাঙ্গার দিকে আসছিলেন। যাত্রী বোঝাই ইজিবাইক হাটবোয়ালিয়া গ্রামের আনছার ডাক্তারের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভুট্টা বোঝাই অবৈধ ইঞ্জিনচালিত আলমসাধুর সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এসময় ইজিবাইক দুমড়ে-মুচড়ে চালক ও শিশুসহ পাঁচজন গুরুতর আহত হন। ইজিবাইকের ভেতরে চালক আটকিয়ে যায়। পরে স্থানীয়রা এসে ইজিবাইক শাবল দিয়ে ভেঙে চালককে উদ্ধার করেন। আহতরা হলেন- উপজেলার বাঁশবাড়ীয়া কলোনীপাড়ার জান্নাতুল ফেরদৌস (৩৮), আলমডাঙ্গা নওদা দূর্গাপুর গ্রামের রাশিদুলের ৫ মাসের শিশুপুত্র রাফি, স্ত্রী মিসু ও আলমসাধু চালক একই উপজেলার হাঁটুভাঙ্গা গ্রামের মারফত আলীর ছেলে কাবের আলী।   পরে হাটবোয়ালিয়া ক্যাম্প পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে যাওয়ার জন্য পরামর্শ দেন। পরে হাটবোয়ালিয়া পুলিশ ইনচার্জ মিজানুর রহমান ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে আলমসাধু ও ইজিবাইক পুলিশ হেফাজতে নেয়। এই ব্যাপারে কেউ পুলিশের কাছে অভিযোগ করেনি বলে জানা যায়।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী