রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিডিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহহাবকে চুয়াডাঙ্গা ইউনিটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

  • আপলোড তারিখঃ ১৪-০৫-২০২২ ইং
বিডিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহহাবকে চুয়াডাঙ্গা ইউনিটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহহাব (সাবেক এমপি) চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট ইউনিটে আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট উপহার প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয় পরিদর্শনে এলে ইউনিট নেতৃবৃন্দ চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান। এসময় রেডক্রিসেন্ট চেয়ারম্যান চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিট কার্যালয় ও চক্ষু হাসপাতালের অপারেশন থিয়েটার, ওয়ার্ড ও হাসপাতাল ভবন পরিদর্শন করেন। এসময় রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, ইউনিট অফিসার ও যুব রেডক্রিসেন্ট সদস্যদের সাথে মতবিনিময় করেন। পরিদর্শনকালে চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন, সেক্রেটারী শহিদুল ইসরাম শাহান, কার্যনির্বাহী সদস্য ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, অ্যাডভোকেট এমএম শাহজাহান মুকুল, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি, আসাদুজ্জামান কবীর ও বিলকিস জাহান, মেডিকেল অফিসার ডা. তমান্নাজ তাসনিম, ইউনিট অফিসার ওবাইদুল ইসলাম পারভেজ, যুব প্রধান জাহাঙ্গীর আলম, চক্ষু হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও যুব রেডক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহহাব ইউনিট কার্যালয় ও চক্ষু হাসপাতাল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং সার্বিক সহযোগিতা করবেন বলে জানান।  


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক