রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কোটচাদপুরে রেল লাইনের পাশ থেকে মৃতদেহ উদ্ধার

  • আপলোড তারিখঃ ১৪-০৫-২০২২ ইং
কোটচাদপুরে রেল লাইনের পাশ থেকে মৃতদেহ উদ্ধার
ঝিনাইদহের কোটচাদপুরে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল ৭টার দিকে উপজেলার আদর্শপাড়া থেকে অজ্ঞাত পরিচয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৫৫ বছর। কোটচাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিন জানান, ‘সকালে পথচারীরা রেললাইনের পাশে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। তিনি আরো বলেন, ধারনা করা হচ্ছে ভোরের দিকে ট্রেন থেকে পড়ে মাথায় আঘাত লেগে তার মৃত্যু হয়েছে। মৃতের শুধু মাথায় আঘাত রয়েছে। পোশাক-পরিচ্ছদ দেখে মনে হচ্ছে তিনি একজন ভিক্ষুক।’      


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক