রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুণ্ডুতে গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১৪-০৫-২০২২ ইং
হরিণাকুণ্ডুতে গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার খলিশাকুণ্ডু গ্রামে ১৩টি গাঁজার গাছসহ আবদুর রহমান ওরফে ছোট বুড়ো (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টা দিকে তাকে গ্রেপ্তার করে হরিণাকুণ্ডুু থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আবদুর রহমান ওরফে ছোট বুড়ো উপজেলার তাহেরহুদা ইউনিয়নের খলিশাকুণ্ডু গ্রামের মৃত কাশেম মোল্লার ছেলে। পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হরিণাকুন্ডু থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশনায় এসআই হুমায়ুন আহমেদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আসামীর পানের বরজ থেকে ১৩টি গাঁজার গাছসহ তাকে গ্রেপ্তার করে। জনমনে স্বস্তি ও শান্তি ফিরিয়ে আনতে মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় হরিণাকুণ্ডু থানা পুলিশ


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক