মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় পরকিয়ার জেরে ভাবি-দেবরের বিষপান : ভাবীর মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৪-০৫-২০২২ ইং
দামুড়হুদায় পরকিয়ার জেরে ভাবি-দেবরের বিষপান : ভাবীর মৃত্যু
চুয়াডাঙ্গার দামুড়হুদায় পরকীয়া সম্পর্কের জেরে ভাবি ও দেবর বিষপানে আত্মহত্যা চেষ্টার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ভাবীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শাপলা খাতুন (২২) দামুড়হুদায় উপজেলার মজলিশপুর গ্রামের নতুন পাড়ার কাতার প্রবাসী জাহিদ হোসেনের স্ত্রী। এদিকে ভাবীর বিষপানের বিষয়ে সকালেই নিজ বাড়িতে বিষপান করে নিহত শাপলার পরকিয়া প্রেমিক ও প্রতিবেশি দেবর সাকিব হোসেন (২৬)। জানা যায়, কর্মসূত্রে শাপলা খাতুনের স্বামী জাহিদ হোসেন কাতারে অবস্থান করছেন। এরই মধ্যে শাপলা খাতুন প্রতিবেশি দেবর সাকিব হোসেনর সঙ্গে পরকিয়ায় জড়িয়ে পড়েন। পরকিয়া সম্পর্কের কথা সাকিবের পরিবারের সদস্যরা জানতে পারলে তাকে অন্যত্র বিয়ে দেওয়ার কথা ঠিক করে। সাকিবের বিয়ের বিষয়ে জানতে পেরে গতকাল সকাল ৮টার দিকে শাপলা বিষপান করে আত্মহ্যার চেষ্টা করে। এদিকে শাপলার বিষপানের ঘটনা জানতে পেরে এর কিছুক্ষন পরেই সাকিব হোসেনও নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। পরে দুই পরিবারের সদস্যরা জানতে পেরে তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন দুজনকেই তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রাত ১২টা ১০ মিনিটের দিকে শাপলার মৃত্যু হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত সাকিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শুভ বলেন, মহিলা মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টা ১০ মিনিটের দিকে শাপলা নামের এক যুবতীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে বিষপানরত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি রাখেন। অপমৃত্যুর বিষয়ে সদর থানা পুলিশকে জানানো হয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী