মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ৮ দিনমজুরের টাকা আত্মসাৎ!

  • আপলোড তারিখঃ ১১-০৫-২০২২ ইং
ঝিনাইদহে ৮ দিনমজুরের টাকা আত্মসাৎ!

ঝিনাইদহ সদর উপজেলার সমেশপুর গ্রামে উজির আলী নামে এক গৃহস্থের বিরুদ্ধে দিনমজুরদের সাড়ে ৬০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৮ জন দিনমজুর গৃহস্থ উজির আলীর বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগকারীরা হলেন- ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র গ্রামের সুজন মোল্লা, ছোট ধল্লা গ্রামের খোকন, আব্দুল হাকিম, ইমান আলী, বড় ধল্লা গ্রামের শিপন, ইবাদত হোসেন, বড়িয়া গ্রারেমর শিমুল ও রানা।

অভিযোগ সূত্রে জানা গেছে, ৬ দিন আগে শৈলকুপার ভাটই হাট থেকে ধান কাটার জন্য ৮ জন দিনমজুরকে নিয়ে যান উজির আলী। শৈলকুপা থেকে সমেশপুর পর্যন্ত যাতায়াত ভাড়াও ওইসব দিনমজুরের কাছ থেকে হাওলাদ নেন উজির আলী। বাড়ি ফিরে সকাল থেকে পর্যায়ক্রমে তাদের দিয়ে ৮ বিঘা জমির ধান কাটিয়ে নেন। গতকাল মঙ্গলবার বিকেলে বৃষ্টির কারণে কাজ বন্ধ হয়ে গেলে তাঁরা পারিশ্রমিকের টাকা চাইলে তাদের সঙ্গে খারাপ আচরণ ও গালিগালাজ করেন। একপর্যায়ে উজির আলী তাঁর হাতে থাকা কোদাল দিয়ে কোপাতে উদ্যোত হন। জীবন রক্ষার্থে দিনমজুররা ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দাখিল করেন। উজির আলী কুশাবাড়িয়া বাজারে ধান ও পাটের ব্যবসা করেন বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়। এ বিষয়ে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, অভিযোগ পাওয়ার পর আমরা ব্যবস্থা গ্রহণ করব।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী