রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে চাকরি থেকে বঞ্চিত করার প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

  • আপলোড তারিখঃ ১১-০৫-২০২২ ইং
গাংনীতে চাকরি থেকে বঞ্চিত করার প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

মেহেরপুরের গাংনী উপজেলার ৩ নম্বর কাজীপুর ইউনিয়নের নওদাপাড়ার ভুক্তভোগী মো. খাজিরুল ইসলামের পরিবারকে চাকরি থেকে বঞ্চিত করার প্রতিবাদে গাংনী রিপোর্টার্স ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে ভুক্তভোগী লিখিত অভিযোগে বলেন, নওদাপাড়া পীরতলা (এনপি) মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা জমিদাতা হিসেবে ভুক্তভোগী খাজিরুল ইসলাম উক্ত প্রতিষ্ঠানকে তার নিজ নামের ২০ শতক জমি দান করেন। জমিদানের শর্ত ছিল ভুক্তভোগীর পরিবারের দুইজন সদস্যকে চাকরি দেওয়া। এবং এই প্রতিষ্ঠানে খাজিরুল ইসলামের বড় ছেলে ননএমপিও থাকাবস্থায় ১৮ বছর যাবত প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন। পরে সরকারি চাকুরির সুবাধে সে অন্যত্র চলে যায়। এরপরে বর্তমান প্রধান শিক্ষক মনিরুল ইসলাম যোগদান করে, উক্ত বিদ্যালয়ে ভুক্তভোগী পরিবারের দুইজন সদস্য চাকরি করার যোগ্যতা থাকলেও বর্তমান প্রধান শিক্ষক সুকৌশলে তাদের কে চাকরি সুবিধা থেকে বঞ্চিত করে, ভুক্তভোগী খাজিরুল ইসলাম বলেন, বর্তমান প্রধান শিক্ষক মনিরুল ইসলাম ৫ জন সহকারী শিক্ষক কে ৪৩ লক্ষ টাকা ঘুষের মাধ্যমে নিয়োগ দেন এবং আরও বিভিন্ন অনিয়ম কার্যক্রম এর সাথে তিনি জড়িত। খাজিরুল ইসলাম বর্তমান প্রধান শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা নিয়েও অভিযোগ করেন। তিনি বর্তমান প্রধান  শিক্ষক এর শিক্ষাগত সনদ জাল বলে জানান। উক্ত বিদ্যালয়ের জন্মলগ্ন থেকে ভুক্তভোগী খাজিরুল ইসলাম দাতা সদস্য। বর্তমান বাজার মূল্যে বিদ্যালয়ে দানকৃত জমির মূল্য প্রায় ৪০ লাখ টাকা। ভুক্তভোগীর পরিবার একদিকে চাকরি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, অপর দিকে জমির ন্যায্য মূল্য থেকেও বঞ্চিত হচ্ছে। এমতবস্থায়  প্রধান শিক্ষক মনিরুল ইসলাম এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন মেহেরপুরসহ শিক্ষা অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের তদন্ত সাপেক্ষে দূর্নীতিবাজ প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ এর জন্য আকুল আবেদন জানাচ্ছি।



কমেন্ট বক্স
notebook

চুরির আলামতের ভিডিও করায় রানাকে কুপিয়ে জখম