মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুণ্ডুতে বৃদ্ধাশ্রমে ‘মা’ দিবস পালন

  • আপলোড তারিখঃ ১০-০৫-২০২২ ইং
হরিণাকুণ্ডুতে বৃদ্ধাশ্রমে ‘মা’ দিবস পালন

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিশ্ব ‘মা’ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলাবিষযক দপ্তরের আয়োজনে গতকাল সোমবার সকালে শহরতলীর জোড়াপুকুরিয়া বৃদ্ধাশ্রমে এই আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেণ হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুস্মিতা সাহা। স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা।

এসময় পৌরসভার মেয়র ফারুক হোসেন, থানার ইন্সপেক্টর (তদন্ত) রিয়াজুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা বেল্লাল হোসেন, পৌরসভার প্যানেল মেয়র সিদ্দিকুর রহমান, কাউন্সিলর আবদুর রাজ্জাক এবং বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা ইসমত আরাসহ অসহায় বেশ কয়েকজন ‘মা’ স্মৃতিচারণমূলক বক্তব্য দেন। সভাটি সঞ্চালনা করেণ প্রেসক্লাব সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সাইফুজ্জামান তাজু। সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে বৃদ্ধাশ্রমে খাদ্য-সামগ্রী, ফ্যান ও একজন অসুস্থ মাকে ক্রাচ প্রদান করা হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী