মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ৭০ জন সংগ্রামী মাকে সম্মাননা প্রদান

  • আপলোড তারিখঃ ১০-০৫-২০২২ ইং
ঝিনাইদহে ৭০ জন সংগ্রামী মাকে সম্মাননা প্রদান

‘পরম পরশে আবেগে আদরে পৃথিবী আমার-মা’ এ স্লোগানে আন্তজার্তিক মা দিবস উপলক্ষে ঝিনাইদহে ৭০ জন সংগ্রামী মাকে সম্মাননা প্রদান করা হয়েছে। গত রোববার বিকেলে শহরের দেবদারু এভিনিউতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিণ্টুর পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠানের আয়োজন করে জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রাপ্ত সংগঠন কথন সাংস্কৃতিক সংসদ (কসাস)। অনুষ্ঠানে সদরসহ বিভিন্ন এলাকার ছাত্রাবাস, বাসাবাড়িতে কাজ করা ৭০ জন মাকে সম্মাননা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, ৭০ জন এই সংগ্রামী মা মেস বা বাসা-বাড়িতে কাজ করে তাঁদের সন্তানদের বিশ^বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন। এ জন্যই তাঁদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিণ্টু, কেসি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর বিএম রেজাউল করিম, বর্তমান অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার মৌলিক, বিসিকের উপ-ব্যবস্থাপক সেলিনা রহমান, কসাসের সভাপতি অন্তর মাহমুদসহ অন্যরা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী