রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার পোলতাডাঙ্গায় সরকারি রাস্তার গাছ কেটে বিক্রির অভিযোগ

  • আপলোড তারিখঃ ০৯-০৫-২০২২ ইং
আলমডাঙ্গার পোলতাডাঙ্গায় সরকারি রাস্তার গাছ কেটে বিক্রির অভিযোগ

আলমডাঙ্গার পোলতাডাঙ্গা গ্রামের মিনারুলের বিরুদ্ধে সরকারি রাস্তার গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে। পোলতাডাঙ্গা থেকে আঠারখাদার রাস্তার দুপাশের এই গাছের মাথার অংশ গত কদিন ধরে কাটা হচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।

জানা গেছে, আলমডাঙ্গার পোলতাডাঙ্গা গ্রামের বুদুর ছেলে মিনারুল ইসলামের পোলতাডাঙ্গা-আঠারোখাদা রাস্তার পাশে থাকা সরকারি বাবলা গ্রাছের দিকে নজর পড়ে। সে গত কদিন ধরে লোক লাগিয়ে ওইসব বাবলা গাছের মাথা কেটে নেয়। কাটা গাছ খড়ি হিসেবে বিক্রি করেছেন। এলাকার সচেতন মানুষ সরকারি রাস্তার গাছ কাটার বিষয়টি প্রশাসনের আশু দৃষ্টি কামনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



কমেন্ট বক্স
notebook

চুরির আলামতের ভিডিও করায় রানাকে কুপিয়ে জখম