মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বাড়ি নির্মাণ সংঘর্ষ; নারীসহ তিনজন আহত

  • আপলোড তারিখঃ ০৭-০৫-২০২২ ইং
বাড়ি নির্মাণ সংঘর্ষ; নারীসহ তিনজন আহত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বাড়ি নির্মাণকে কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। একই ঘটনায় আরও দুজন নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকাল সাড়ে দশটার দিকে দিকে দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন- গোপালপুর মসজিদপাড়ার হাফিজ উদ্দীন মালিতার ছেলে মিরাজুল মালিতা (৩৭), তার স্ত্রী সেলিনা খাতুন (৩০) ও সিরাজুল মালিতা স্ত্রী ফেরদৌসি (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মিরাজুল মালিতা ও সিরাজুল মালিতা দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই মধ্যে গতকাল সকালে মিরাজুল তার অংশের জমিতে বাড়ি নির্মাণের জন্য মাটি খননের কাজ করছিল। এসময় সিরাজুলের স্ত্রী ফেরদৌসি মিরাজুলকে জমির আঁইল ছেড়ে মাটি খনন করতে বললে মিরাজুল রাগান্বিত হয়ে ফেরদৌসিকে লাথি মেরে মাটিতে ফেলে দেয়। এসময় দুইপক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে মিরাজুলের মাথায় একটি কোপ লাগলে সে গুরুত্বর আহত হয়। সংঘর্ষে জড়িয়ে পড়লে সেলিনা ও ফোরদৌসি আহত হন। পরে পরিবারের সদস্যরা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, বেলা সাড়ে ১১টার দিকে রক্তাক্ত জখম অবস্থায় মিরাজুলকে জরুরি বিভাগে নেওয়া হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মিরাজুলের অবস্থা গুরুতর হওয়ায় জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাকে সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হতে পারে। একই পরিবারের আরও দুজন নারীকে আহত অবস্থায় জরুরি বিভাগে নেওয়া হয়। তাদেরকেও চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে।

এবিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, এ ঘটনায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানূগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী