রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উথলীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

  • আপলোড তারিখঃ ০৭-০৫-২০২২ ইং
উথলীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের উথলীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাজু হোসেন (২৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।   গতকাল শুক্রবার দুপুরে জীবননগর উপজেলার উথলী ‘কুটুমবাড়ি ফুড পার্কের’ সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু চুয়াডাঙ্গা সদর উপজেলার বড়শলুয়া গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজু সকালে জীবননগরে আত্মীয়ের বাসা থেকে বের হয়ে নিজ বাড়ি ফিরছিলেন। এসময় জীবননগরের উথলী ফুড পার্কের সামনে নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি একটি খেজুর গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন রাজু। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক ডা. তাজনিম আরেফিন তাঁকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত