চুয়াডাঙ্গা থেকে বিভিন্ন মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের নবীনবরণ ও মেডিকেল শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (সিএমএসএ) আয়োজনে গত বৃহস্পতিবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গার হোটেল সাহিদ প্যালেসে এ নবীনবরণ ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিভিল সার্জন চুয়াডাঙ্গার পক্ষ থেকে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফাতেহ আকরাম দোলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাচিপ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল লতিফ, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের রেডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ডা. সালমা শাহনেওয়াজ পারভিন, মুগদা মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আলমগীর হোসেন জনি, চক্ষু বিশেষজ্ঞ ডা. ফকির মোহাম্মদ, কুষ্টিয়া মেডিকেল কলেজের এনেস্থিসিয়া বিভাগের সহকারী অধ্যাপক ডা. গোলাম মোর্শেদ ডালিম, সহকারী অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল মামুন ও চক্ষু বিশেষজ্ঞ ডা. শফিউজ্জামান সুমন।
এছাড়াও উপস্থিত ছিলেন ডা. মো. বেলাল উদ্দিন, ডা. এহসানুল হক তন্ময়, ডা. ফারহানা ওয়াহিদ তানি, ডা. মোস্তাক উর রহমান, ডা. আসাদুর রহমান মালিক, ডা. ইয়াসিন আরাফাত মালিক, ডা. রেজওয়ান, ডা. ওমর ফারুখ, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনসহ চুয়াডাঙ্গার বিশিষ্ট চিকিৎসকবৃন্দ ও মেডিকেল শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা থেকে এ বছর চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ক্রেস্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানে চিকিৎসকরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন ময়মনসিংহ মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী তানজিয়া তাসমিম চাঁদনী ও ডায়েবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র শাহরিয়ার সিয়াম।
সমীকরণ প্রতিবেদন