মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা, আন্দুলবাড়ীয়া ও মেহেরপুরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৬-০৫-২০২২ ইং
আলমডাঙ্গা, আন্দুলবাড়ীয়া ও মেহেরপুরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আলমডাঙ্গা, আন্দুলবাড়ীয়া ও মেহেরপুরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ঈদ পরবর্তী বিভিন্ন সংগঠন ও বন্ধুদের আয়োজনে পৃথকভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলমডাঙ্গা:

আলমডাঙ্গায় জাকজমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে এসএসসি-৮৭ ব্যাচের বন্ধু সংগঠন ব্লুসম গার্ডেনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দিনব্যাপী আলমডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুরে সংগঠনের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির উপস্থাপনায় আলোচনা সভা শুরু হয়। এর পূর্বে পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা করা হয়। পরে বন্ধুরা পুরানো দিনের স্মৃতি রোমন্থন করে বক্তব্য দেন। এসময় কলেজের ৮ নম্বর হলরুমে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। দুপুরে মধ্যাহ্নভোজের পর শুরু হয় র‌্যাফেল ড্র। বিকেলে পুরস্কার বিতরণের পর এ অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিজানুর রহমান মিজান, অ্যাড. মাজেদুর রহমান, সুরেশ আগরওয়ালা, খন্দকার মহাবুবুল করিম উজ্জ্বল, বিজেশ কুমার রামেকা, ফিরোজ ইফতেখার, প্রশান্ত বিশ্বাস, আবু খয়ের সণ্টু, রাশেদুল ইসলাম, আমিনুল ইসলাম লিণ্টু, মিজানুর রহমান, সীমা, মিতা, বিথি, কাজলী, নান্নি, পাখি, রানু, মুক্তা, গোলাম মুক্তাদির বিদ্যুৎ, জয়নাল আবেদীন, রবিউল ইসলাম, চান্দু কোহিনুর, পিয়াল, আমিনুল, মহন, অঞ্জন, ইসমাইল, মজনু প্রমুখ।

``

আন্দুলবাড়ীয়া:

‘এসো বন্ধু হাতে হাত রাখি, বন্ধুত্ব চিরন্তন’ এই স্লোগানে জীবননগর উপজেলার ঐতিহ্যবাহী আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি-১৯৯৭ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গবার ঈদের দিন সন্ধ্যায় আন্দুলবাড়ীয়া বাজারস্থ অক্সফোর্ড প্রি-ক্যাডেট স্কুল চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসএসসি-১৯৯৭ ব্যাচের বন্ধু ও ঈদ পুনর্মিলনী বাস্তবায়নে আন্দুলবাড়ীয়া বাজারের বিশিষ্ট হার্ডওয়্যার ব্যবসায়ী মোহাম্মদ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন এসএসসি-৯৭ ব্যাচের বন্ধু পুর্নমিলনী পরিবারের অন্যতম সদস্য কাজী আশেকুল হায়দার আশিক, ফেরদৌস আলম, তানজির আহাম্মদ তুষার, সবুর খান, শেখ রেজাউল হক রানা, জামিরুল খান, হাসানুজ্জামান হাসান, তরিকুল ইসলাম তারেক, আবু হুরায়রা, শামীম ইকবাল, মীর আনিস, জিয়াউর রহমান জিয়া, নাজমুল ইসলাম, বাপ্পা সেন, ফরিদুর রহমান, শহিদুল ইসলাম, অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ, জাকির, আরিফুল হক মালিতা, সেলিম উদ্দীন, ফজলুল হক ডালিম ও আব্দুল করিম। এসময় উপস্থিত ছিলেন এসএসসি-১৯৯৭ ব্যাচের সকল বন্ধু মহল। অনুষ্ঠান শেষে এক নৈশভোজে সকলে অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে এসএসসি-৯৭ ব্যাচ লেখা বিভিন্ন রং-বেরংয়ের পাঞ্জাবি পরিহিত অবস্থায় ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে এসে যোগ দেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন তানজির আহাম্মেদ তুষার।

``

অপর দিকে, প্রতিবছরের ন্যায় জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের অনন্তপুরে গ্রীন হ্যান্ড সংগঠনের উদ্যোগে দুই দিনব্যাপী ঈদ আনন্দ, মিলন মেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে আন্দুলবাড়ীয়া ইউনিয়নের অনন্তপুর গ্রামের ঈদগাহ ময়দানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রীন হ্যান্ড সংগঠনের তরুণ ও উদীয়মান চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাইফুর রহমান তুষারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যাধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক হাজী সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য দেন কাশীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসরাইল হোসেন লিপন ও গ্রীন হ্যান্ড সংগঠনের উপদেষ্টা ইউনুস আলী। বক্তব্য দেন অনুষ্ঠানের পরিকল্পনাবিদ ফরহাদ হোসেন পলাশ ও জাফর ইকবাল। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে নির্বাচিত সেরা ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। গ্রীন হ্যান্ড সংগঠনের তরুণ ও উদীয়মান চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাইফুর রহমান তুষার। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন আহসান হাবীব সৌভিক।

``

মেহেরপুর: বাংলাদেশ গণপরিষদ মেহেরপুর জেলার উদ্যোগে তৃণমূল পর্যায়ে সদস্য বৃদ্ধি ও ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর কোর্টপাড়াস্থ গণপরিষদের নিজস্ব কার্যালয়ে এ আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গণঅধিকার পরিষদ মেহেরপুর জেলা শাখার সভাপতি সাইফুল ইসলামের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী আহ্বায়ক বায়েজিদ হোসেন সাহেদ, কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক প্রশিক্ষণবিষয়ক সম্পাদক শামিম রেজা, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা সহসভাপতি এস কে রাসেদ, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী