মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ডা. আলমগীর হোসেন জনিসহ পাঁচ তরুণ চিকিৎসকের উদ্যোগে চুয়াডাঙ্গায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৬-০৫-২০২২ ইং
ডা. আলমগীর হোসেন জনিসহ পাঁচ তরুণ চিকিৎসকের উদ্যোগে চুয়াডাঙ্গায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রত্যাশার চেয়ে কয়েকগুন বেশি সাড়া পেয়েছিল চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন। ঈদুল ফিতরের পরদিন অর্থাৎ গত বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্প। ওইদিন ফ্রি চিকিৎসার পাশাপাশি বিনা পয়সায় ওষুধ পেয়ে খুশি হয়েছে হাজারো উপকারভোগী। চুয়াডাঙ্গার কৃতী সন্তান ডা. আলমগীর হোসেন জনি তাঁর বন্ধুদের নিয়ে ওই আয়োজন করেন। ডা. আলমগীর হোসেন জনির ওই উদ্যোগে সারা দিয়ে মেডিকেল ক্যাম্পে রোগীদের সেবা দেন নামকরা আরও পাঁচজন তরুণ চিকিৎসক। চুয়াডাঙ্গার মানুষের সেবা দিতে পেরে তাঁরা খুশি। ওইদিন মেডিকেল ক্যাম্পের ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছে ডা. জনির নিকটতম বন্ধুরা। ফ্রি মেডিকেল ক্যাম্পের পরিবেশকে শান্ত রাখতে এবং উপকারভোগীদের সেবা দিতে বন্ধুদের মাঝেও আনন্দের কমতি ছিল না। ফ্রি মেডিকেল ক্যাম্পে ভলেন্টিয়ার হিসেবে যারা ছিলেন, তারা হলেন- বাবু, জুয়েল, শিপন, ফারুক, সাদিদ, রিংকু জোয়ার্দ্দার, আশরাফুজ্জামান রানা, রানা জোয়ার্দ্দার, মকলেস, ইমরান, নেসার, ওয়ালিদ, বটুল, শিপলু, ফাইজার চৌধুরী, আহসান আলম, গেনেট, কিংকর, জাভেদ, মালিক আমানুর রহমান বিপলু, স্বপন, রানা কাদির, বাবু, বুলবুল, তারেক, মামুন, মিনারুল, অশরাফ, নাহিদ, ডা. তারিক হাসান শাহিন, রাশা, সিজার, সাফায়েত, আওলাদ, নাজির, শিমুল, রওশন, মুন্না, তাপু, কাজল, সাব্বির, লিটন, মিঠু, সবুজ, আজমল, প্রশুন, হাসান স্যার, রাজু, হাসান, বাবর, মিলন, রিমা, অনুমিকা, রশিদ ভাই, লিমন, টিউটন, সোহেল স্যার, শান্তি প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী