মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় নেতা-কর্মীদের সাথে ঈদোত্তর শুভেচ্ছাবিনিময়

  • আপলোড তারিখঃ ০৬-০৫-২০২২ ইং
আন্দুলবাড়ীয়ায় নেতা-কর্মীদের সাথে ঈদোত্তর শুভেচ্ছাবিনিময়

জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজা দলীয় নেতা-কর্মীদের সাথে ঈদোত্তর শুভেচ্ছাবিনিময় করেছেন। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীদের সাথে ঈদোত্তর শুভেচ্ছাবিনিময় করেন তিনি। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু জিহাদীর নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আতিয়ার রহমান, ত্রাণ ও সমাজকল্যাণবিষায়ক সম্পাদক নাজের আলী, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহাম্মেদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, সহ-দপ্তর সম্পাদক রেজাউল হক রেজা, শরিফুল ইসলাম, আ. সামাদসহ স্থানীয় আরও অনেকে। তাঁর সফরসঙ্গী ছিলেন জীবননগর উপজেলা যুবলীগের সহসভাপতি মসলেম উদ্দীন, আওয়ামী লীগ নেতা মাসুম বিল্লাহ ও আলম।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী