মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার দর্শনায় গাছ কাটার সময় মাথায় পড়ে মোটরসাইলে আরোহী নিহত, আহত ১

  • আপলোড তারিখঃ ০৪-০৫-২০২২ ইং
চুয়াডাঙ্গার দর্শনায় গাছ কাটার সময় মাথায় পড়ে মোটরসাইলে আরোহী নিহত, আহত ১

চুয়াডাঙ্গার দর্শনায় কাটা নিমগাছ পড়ে কৌশিক (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। একই দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর এক আরোহী হৃদয় (১৭) গুরুতর জখম হয়েছে। বুধবার (৪ মে) দুপুর দুইটার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা সড়কের হঠাৎ পাড়া মোড়ের অদূরে এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয় ব্যক্তিরা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কৌশিককে মৃত ঘোষণা করেন ও জখম হৃদয়কে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন। নিহত চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজলার ঘোষবিলা গ্রামের সৌদিপ্রবাসী রায়ফুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ‘দুপুরে দর্শনায় আত্মীয়র বাড়ি থেকে বেড়ানো আলমডাঙ্গার দুইট মোটরসাইকেল যোগে চারজন ঘোষবিলায় ফিরছিল। এদিকে দামুড়হুদা উপজেলার দর্শনা হঠাৎ পাড়া মোড়ের অদূরে সড়কের পাশে একটি মরা নিম গাছ কাটছিল অজ্ঞাত ব্যক্তি। কৌশিকরা হঠাৎ পাড়া মোড়ের নিকট পৌছালে মরা নিম গাছটি মোটরসাইকেল আরোহী কৌশিকের মাথায় পড়ে। এসময় কৌশিক ও হৃদয় গুরুতর জখম হয়। পরে স্থানীয় ব্যক্তিরা তাদেরকে উদ্ধার চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক কৌশিককে মৃত ঘোষনা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎপলা বিশ্বাস বলেন, ‘দুপুরে সড়ক দুর্ঘটনার শিকার দুজনকে জরুরি বিভাগে নেয়। এর মধ্যে কৌশিক নামের এক যুবককে জরুরি বিভাগে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এস এম আমানুল্লাহ বলেন, ‘দর্শনা থানাধীন হঠাৎপাড়া মোড়ের অদূরে কে বা কারা সড়কের পাশের একটি মরা নিম গাছ কাটছিল। মরা নিমগাছটি কাটা শেষ হলে তা রাস্তা দিয়ে চুয়াডাঙ্গা মুখি একটি মোটরসাইকেল আরোহী কৌশিক নামের এক যুবকের মাথায় পড়ে। পরে স্থানীয় ব্যক্তিরা তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইননানুগ ব্যবস্থা গহন করা হবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী